ads

শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৯৯৯ এ ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৯, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৯৯৯-এ ফোন পেয়ে বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ প্রশাসন। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পোড়াগাঁও গ্রামে ওই বাল্যবিয়ে বন্ধ হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের জনৈক আব্দুল জলিলের ১২ বছর বয়সী কন্যার সঙ্গে পাশ্ববর্তী ধোপাকুড়া গ্রামের হযরত আলীর ছেলে ফরহাদ আহমেদ খালেক (২০) এর বিয়ের আয়োজন চলছিল। পরে কে বা কারা ৯৯৯ এ ফোন করে বিষয়টি প্রশাসনকে জানায়।

পরে নালিতাবাড়ী থানা পুলিশের এএসআই (সহকারী উপপরিদর্শক) আমিনুল ইসলাম কনের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।

Shamol Bangla Ads

এদিকে, গত বৃহস্পতিবার ১২ বছর বয়সী ওই কন্যা শিশুর জন্ম ২০০২ সালে দেখিয়ে নিবন্ধন বানিয়ে বিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করা হয়েছে। পরে শুক্রবার আনুষ্ঠানিকতা শেষে তাকে বরের বাড়িতে পাঠানোর কথা ছিল।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, আমরা ৯৯৯ এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ওই বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা করেছি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads