ads

মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিয়েতনাম থেকে প্রায় আড়াই লাখ টন চাল কিনছে সরকার

খবর টি পড়েছেন : ৩৮৬
ভিয়েতনাম থেকে প্রায় আড়াই লাখ টন চাল কিনছে সরকার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল আমদানি করছে সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। দুপুর আড়াইটার দিকে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত কৃষিমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন।

Shamol Bangla Ads

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘চাল আমদানির জন্য জিটুজি (দুই দেশের সরকার) চুক্তি হয়েছে।’ আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ২ লাখ ৩০ হাজার টন চাল বাংলাদেশে পৌঁছাবে।’

জানা গেছে, ভিয়েতনাম থেকে আধাসিদ্ধ চাল কেনা হচ্ছে ২ লাখ টন। বাকি ৩০ হাজার টন আতপ চাল দেশটি থেকে কেনা হবে।
এদিকে মঙ্গলবার নওগাঁ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে চালের অভাব নেই। এ বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুত রয়েছে। এবার সরকারিভাবে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন চাল মজুত করা হয়েছে।

Shamol Bangla Ads

আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ফ্যামিলি কার্ড হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ কর্মসূচি শুরু করা হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানিতে বিব্রতবোধ করেছিলেন ৭ বিচারপতি… পরবর্তী সংবাদ কাজে ফিরেই রেকর্ড গড়লেন চা শ্রমিকরা!

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads