শেরপুর শহরের উপকন্ঠ মোবারকপুর আখের মামুদের বাজার ব্যবসায়ী সমিতিসহ স্থানীয় ৪ টি প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তির্ণ হওয়ায় সেগুলো একযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় আখের মামুদ হাফেজিয়া মাদ্রাসায় আয়োজিত উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদের যৌথ সভায় কমিটিগুলো বিলুপ্ত ঘোষনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, আখের মামুদ বাজার ব্যাবসায়ী সমিতি, ভূমি মালিক সমিতি, জামে মসজিদ ও দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা।
একইসাথে প্রতিষ্ঠানগুলোর পরবর্তি কমিটি গঠনকল্পে এক মাস মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট একটি সমন্বিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বরাবরের মতো এবারও আহবায়ক মনোনীত হয়েছেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, ওই ৪ প্রতিষ্ঠানের সমন্বিত উপদেষ্টা পরিষদের প্রধান এডভোকেট রফিকুল ইসলাম আধার। এতে সদস্য সচিব মনোনীত হয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্টেসির নাজির, সমাজ সেবক ছাইফুল ইসলাম লেবু। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, স্থানীয় পৌর ৮ং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল মিয়া, প্রবীণ সমাজ সেবক আলহাজ¦ মো. হাবিবুর রহমান, ব্যবসায়ী সমিতি ও হাফেজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল করিম, সমাজ সেবক মিজানুর রহমান শাহ আলম ও শফিকুল ইসলাম মন্ডল।
এ উপলক্ষে সমন্বিত উপদেষ্টা পরিষদের প্রধান এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন ভূমি মালিক সমিতির সভাপতি শরাফত আলী, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাবেক সভাপতি আব্দুল করিম ও হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন মশো, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ কাজমী নয়ন, সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার। সমন্বিত উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান শাহ আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হামিদ, মিজানুর রহমান, জাকির হোসেন, আকবর আলী, হানিফ উদ্দিন, সাংবাদিক নাইম ইসলাম, জিয়া সরকার, আরিফুর রহমান আকিব, আলমগীর হোসেন, ফকির মাহমুদ, আল আমিন প্রমুখ।





