ads

বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টাকা আত্মসাতের ৫০ মামলায় র‌্যাবের হাতে গ্রেফতার মা-ছেলে

খবর টি পড়েছেন : ৬৭৩
শেরপুরে টাকা আত্মসাতের ৫০ মামলায় র‌্যাবের হাতে গ্রেফতার মা-ছেলে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ৩ শতাধিক পাওনাদারের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকার অভিযোগে বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের স্বত্বাধিকারী কামরুজ্জামান সুজন ও তার মা কামরুন নাহার হাসেমকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৩ আগস্ট মঙ্গলবার রাজধানী ঢাকার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা। পরে ২৪ আগস্ট বুধবার তাদের শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা ৫০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় তারা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। অনেকগুলো মামলা থাকায় সবগুলো রেডি করে তাদের আদালতে সোপর্দ করতে একটু দেরি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, শেরপুর শহরের নারায়ণপুর এলাকাস্থ বাবর অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেম অগ্রিম ইট বিক্রি করে এবং ধান ব্যবসায়ীদের নিকট থেকে বাকিতে ধান কিনে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ৩৬ একর জমির ওপর স্থাপিত তাঁর প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটি অটো ব্রিকফিল্ড, ৩টি ফিলিং স্টেশন, একটি অটো রাইস মিল, পোল্ট্রিফার্মসহ একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে ৩ তলা বাড়ি ও বাগান রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা হবে। ২০১৮ সালে আবুল হাসেমের মৃত্যু হলে তাঁর জানাজায় জ্যেষ্ঠ পুত্র কামরুজ্জামান সুজন পিতার ঋণ পরিশোধ এবং ব্যবসা পরিচালনা করে যাওয়ার অঙ্গীকার করেন। এতে আশান্বিত হয়ে অনেকে পুনরায় অগ্রিম ইট কেনা ও বাকিতে ধান বিক্রি শুরু করেন।

Shamol Bangla Ads

কিন্তু মালিক পক্ষ পরস্পর যোগসাজশে অগ্রিম ইট বিক্রির ৪৫ কোটি টাকা ও চাল বিক্রির পাঁচ কোটি ৫০ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজেদের কাছে রাখেন। এক পর্যায়ে রাতের আঁধারে সুজনসহ তার পরিবারের লোকজন ঢাকায় পালিয়ে যান এবং পাওনাদারদের টাকা ফেরত দিকে গড়িমসি শুরু করেন। পরবর্তীতে অনেক পাওনাদার টাকা না পেয়ে আদালতে মামলা দায়ের করেন। এসব মামলার মধ্যে ৩টিতে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড হয়। বাকী ৪৭টি মামলার কয়েকটি তদন্তাধীন ও কয়েকটি বিচারাধীন রয়েছে।

এদিকে পাওনা টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন ৩ শতাধিক পাওনাদার। তাঁদের অনেকেই জমি-জমা বিক্রি করে, কেউবা পেনশনের টাকা বাবর অ্যান্ড কোং-এ রেখেছিলেন বলে জানিয়েছেন। পাওনা টাকা না পাওয়ায় আর্থিক অনটনে অনেকে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সুজন ঢাকায় পালিয়ে আসার পর সাধারণ মানুষ তাকে গ্রেফতার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করাসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপারকে বদলিজনিত… পরবর্তী সংবাদ শোক দিবস উপলক্ষে শেরপুরে স্বাচিপের আলোচনা সভা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads