ads

বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে টিসিবি

খবর টি পড়েছেন : ৩৫১
১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে টিসিবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের স্বল্পমূল্যে সরবরাহ করার জন্য বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল ও ৫ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২৬০ কোটি টাকারও বেশি মূল্যের এসব পণ্য বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কিনবে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি।

Shamol Bangla Ads

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক জানান, একটি লটে ১৭৩ টাকা ৯৫ পয়সা লিটার দরে সুপারঅয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫৯.৫৮ কোটি টাকায় ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

অপর একটি লটে ১৭১ টাকা লিটার দরে ১৪৫.৩৫ কোটি টাকা ব্যয়ে ৮৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২০ লাখ টন সয়াবিন সরবরাহ করবে শুন শিং এডিবল অয়েল, ৩৫ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে বসুন্ধরা মাল্টিফুড লিমিটেড এবং বাকি ৩০ লাখ লিটার দেবে সিনহা এডিবল অয়েল। এছাড়া ১১১ টাকা কেজি দরে বেশ কয়েকটি কোম্পানির কাছ থেকে ৫ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি। এতে ব্যয় হবে ৫৫.৫০ কোটি টাকা।

Shamol Bangla Ads

এছাড়া, কাতার ও সৌদি আরব থেকে জি টু জি ভিত্তিতে এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিসি-ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী সংবাদ ব্যবসায়ীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছেন : বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads