ads

মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘাতক চক্র বঙ্গবন্ধু ও তার আদর্শকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল ॥ শেরপুরে হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৬, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা অফিসের আলোচনা সভা

জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বলেছেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক বিরল ট্র্যাজেডির দিন। ক্ষমতালিপ্সু চক্রের প্রত্যক্ষ ইন্ধনে সেদিন সেনাবাহিনীর একটি অংশ স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলার ইতিহাস থেকে বঙ্গবন্ধু ও তার আদর্শকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু হত্যার পরও তারা বঙ্গবন্ধু ও তার আদর্শকে মুছে ফেলতে পারেনি। বরং তারই সুযোগ্য তনয়া শেখ হাসিনার নেতৃত্বে আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।

Shamol Bangla Ads

তিনি ১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন।

Shamol Bangla Ads

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু ও শিক্ষিকা করুনা দাস কারুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাক হোসেন, সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ইশরাত জাহান সম্পা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads