ads

শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুলপুরে বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

খবর টি পড়েছেন : ২৯৯
ফুলপুরে বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের ফুলপুরে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন। শুক্রবার (১২ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন, উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া (২৭), একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিকালের দিকে নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমরে মুচরে গিয়ে ৬ যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে নকলা ও ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে মিজান মিয়া নামে একজন মারা যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জুলহাস উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল ইসলাম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে চলে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখনো কোন খবর আসেনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাশিয়া থেকে ৩ লাখ টন গম কেনা হচ্ছে পরবর্তী সংবাদ দেশের সকল চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads