ads

শুক্রবার , ১২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫৬
শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জ্বালানি তেল, পরিবহনখাতের ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট শুক্রবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে বিক্ষোভ মিছিল শেষে শহরের রঘুনাথবাজার এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।

ওইসময় বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বাড়ানো হয়েছে। আজকে দেশের যে অবস্থা আমরা খাদেও কিনারায় দাঁড়িয়ে আছি। দেশে আইনে শাসন নেই। নিত্যপ্রয়োজনীয় সবকিছুই উর্ধ্বগতির চাপে ক্রয়ক্ষমতার বাইরে। এ অবস্থায় আমাদের ঘরে বসে থাকার সুযোগ নাই। প্রতিবাদ করতে হবে, রাজপথে নামতে হবে।

Shamol Bangla Ads

এর আগে জেলার পাঁচ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল করে রঘুনাথবাজার এলাকায় জড়ো হন। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব হাতি দিবস পালন পরবর্তী সংবাদ নকলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads