ads

শনিবার , ৬ আগস্ট ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দাম বাড়ার খবরে পেট্রোল পাম্পে ভিড়, তেল না দেয়ার অভিযোগ, বেশিরভাগই বন্ধ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৬, ২০২২ ১:৪৪ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে শেরপুরে পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন গাড়িচালকরা। বিশেষ করে পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের ভিড় বেশি লক্ষ করা যাচ্ছে। ৫ আগস্ট শুক্রবার রাত ১০টার পর গণমাধ্যমে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর দেখে পাম্পগুলোতে ভিড় জমান ক্রেতারা। এদের মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল চালক।

Shamol Bangla Ads

তবে পেট্রোলপাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল না দেওয়ার অভিযোগ তুলছেন গাড়িচালকরা। দু’একটি পাম্পে তেল দিলেও কম পরিমাণে দেওয়া হচ্ছে। আর শহরের মমিন পাম্প, এনইউ আহমেদ অ্যান্ড এমসি সাহা পাম্প, বাবর পাম্পসহ বেশিরভাগ পাম্পে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শহরের খোয়ারপাড় হক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পটি চালু থাকলেও তেল না পেয়ে লাইনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গাড়িচালকরা। মাঝে মাঝে ক্রেতাদের ২০০ টাকা করে তেল দেওয়া হলেও বেশিরভাগ সময়ই বন্ধ ছিল তেল বিক্রি। পরে ১২টা বাজার পরপরই তেল বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

Shamol Bangla Ads

তেল নিতে আসা মো. শান্ত বলেন, এভাবে জনগণকে ঠকাচ্ছে পাম্প মালিকরা। কারণ এই তেল তো আগের দামেই কিনেছে তারা। এখন বাড়তি দামের আশায় তেল বিক্রি বন্ধ করে দিয়েছে।

তবে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি পাম্প কর্তৃপক্ষ।

Need Ads