ads

শনিবার , ৬ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শেরপুরে যুব অধিকার পরিষদের মশাল মিছিল

খবর টি পড়েছেন : ৩৩১
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শেরপুরে যুব অধিকার পরিষদের মশাল মিছিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল) দাম বাড়ানোর প্রতিবাদে শেরপুরে মশাল হাতে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ, শেরপুর জেলা শাখা। ৬ আগস্ট শনিবার রাতে সাড়ে ৮টায় ওই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মিছিলে বিক্ষোভকারীরা তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দেন। মশাল হাতে মিছিলটি খোয়ারপাড় শাপলাচত্বর এলাকা থেকে শুরু হয়ে সজবরখিলা এলাকা ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সা্ধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি, সংগঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, গণ অধিকার পেশাজীবী সংগঠনের আহবায়ক শহিদুল ইসলামসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী অংশ নেন।

Shamol Bangla Ads

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সা্ধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি বলেন, তেলের দাম বাড়ানোর কারণে এখন পরিবহণ খাতের ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবে। এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ অবস্থায় পড়ে যাবে। তাই আমরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে দ্রুত সময়ের মধ্যে তেলের দাম কমানোর দাবি করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের শহিদুল্লাহ রমনার ডিসি, ফাতিহা সিআইডি ও মোস্তাফিজ… পরবর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপণী অনুষ্ঠিত ॥ মেলায় ৯০…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads