‘আর্ত মানবতার সেবায় রোটারি’- এই শ্লোগান নিয়ে রোটারি ক্লাব অব শেরপুর এর উদ্যোগে শেরপুর রোটারি চক্ষু হাসপাতালের আয়োজনে শেরপুর জেলার অসহায় দরিদ্র ছানিপড়া রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার বিশিষ্ট সমাজসেবক ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল উদ্দিনের আর্থিক সহায়তায় ডা. কে. জামান বিএনএসবি আই হসপিটাল, ময়মনসিংহের চিকিৎসা সহায়তায় ওই চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

এদিন প্রায় ৫০০ রোগীদের মধ্য থেকে ২০০ জন ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। ডা. কে. জামান বিএনএসবি হাসপাতালের ডা. ইফফাত আরা রোগী বাছাই কাজে নেতৃত্ব দেন। আগামী ৮ ও ২১ আগস্ট ২ ধাপে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে এই রোগীদের ছানি অপারেশন করে বাড়ি পৌছে দেওয়া হবে।
রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী-এমপিএইচএফ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বরণের এই শোকের মাসে রোটারি ক্লাব অব শেরপুর ২০০জন দরিদ্র অসহায় রোগীকে চোখের ছানি অপারেশন করাচ্ছে। খুব শীঘ্রই এই হাসপাতাল এর ভিত্তিপ্রস্তুর স্থাপনের জন্য তহবিল গঠন করা হচ্ছে।

রোটারি ক্লাব অব শেরপুরের সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ারম্যান মলয় মোহন বল এমপিএইচএফ শেরপুর রোটারি চক্ষু হাসপাতাল স্থাপনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ জন্যে ২৫ হাজার টাকায় লাইফ মেম্বার, ৫০ হাজার টাকায় ডোনার এবং ১ লক্ষ টাকায় মেজর ডোনার হতে পারেন। চক্ষু শিবির ইভেন্ট চেয়ার শরণ রায় পিএইচএফ খুব শীঘ্রই বিনামূল্যে একটি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. মো. সুরুজ্জামান এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, রোটারিয়ান এডভোকেট মোঃ রফিকুল ইসলাম আধার, অনারারি সেক্রেটারি এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, রোটারিয়ান আলহাজ্ব মোঃ দুলাল উদ্দিন, রোটারিয়ান শামসুন্নাহার কামাল, রোটারিয়ান ডা. রতন চন্দ্র দাস, রোটারিয়ান নাজমুল আলম, রোটারেক্টর প্রেসিডেন্ট শুভ ঘোষ, রোটারেক্টর উপমা সাহা প্রমুখ। আই ক্যাম্প আয়োজনে ইভেন্ট চেয়ার হিসেবে পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ সার্বিক দায়িত্ব পালন করেন এবং প্রজেক্টটি সমন্বয় করেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট চেয়ার পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ।









