ads

বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৪, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

জাতীয় শোকের মাস উপলক্ষে শেরপুর জেলায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামাররেচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

জানা যায়, জেলায় এবার ১ লক্ষ ১০ হাজার ৬৯ টি পরিবারকে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল দেয়া হবে।

Shamol Bangla Ads

এদিকে টিসিবির পন্য বিক্রি উদ্বোধনের পর কামারেরচর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জাতীয় শোকের মাস উপলক্ষে জেলা প্রশাসক সাহেলা আক্তার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Need Ads