শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে আক্রাম হোসেন (২২) নামে এক হোটেল শ্রমিক আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে উপজেলার গৌরদ্বার ইউনিয়নের দড়িতেঘড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আক্রাম হোসেন ঢাকায় হোটেল শ্রমিকের কাজ করতেন। শুক্রবার ভোর সকাল অনুমান ৬টার দিকে পরিবারের লোকজন দেখে বাড়ির সামনের বড়ই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আক্রাম। তাদের ধারণা রাতে ঢাকা থেকে সবার অজান্তে করেন সে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




