শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন। ২৭ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও বুলবুল আহমেদ। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
ওইসময় উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




