কেহবা নিভৃতে একাকী ঘরে বসে
বৃষ্টি-শব্দ শোনে আপন মনে রসে
অবিরাম রচে যায় কবিতা বর্ষা যাপন
কাব্যের সুর দিয়ে বর্ষা করে আপন।
কেহবা শহর জুড়ে করিছে বর্ষা বরণ
মধুর গানের সুরে ক্লান্তি করিতে হরণ
নৃত্য তালের সাথে রচে যায় গানের চরণ
কথায় কথায় চলে অতীত স্মৃতির স্মরণ।
ওদিকে বানের জলে ভেসে যায় স্বপ্ন সুখ
শিশু আর পশু কাধে আশায় বাধে বুক
ভেলায় ভাসায়ে ধান কোথাও পেতে ঠায়
আকাশ পানে তারা বারে বারে শুধু চায়,
বরফ শীতল জল, তৃষ্ণা -অনাহার
পেয়েছে তারা যেন বর্ষার উপহার
বৃদ্ধ- বণিতা আর শিশুদের হাহাকার
হারায়ে সকল ধন যুবকেরা নির্বিকার।







