ads

মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ৪৪৫
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

যদি প্রশ্ন করা হয় এই উপমহাদেশের কথার জাদুকর কে, নিশ্চয় অকপটে উত্তর আসবে তার নাম। তিনি আর কেউ নন। সবার পরমপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদ। বিচিত্র বিষয় নিয়ে লেখা, চরিত্র নির্মাণ, গল্প তৈরি, লাগসই সংলাপ রচনা— এ সবকিছু মিলিয়ে তিনি এক অভিনব ধারা সৃষ্টি করেন, যে শৈলী একান্তই তার নিজস্ব। রসবোধের কারণে তার রচনা খুব সহজেই পাঠকের মন জয় করে নিয়েছে।

Shamol Bangla Ads

আজ মঙ্গলবার (১৯ জুলাই) সেই জননন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের আজকের এ দিনে তিনি নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দেখতে দেখতে কেটে গেল জননন্দিত এই কথাশিল্পীর মহাপ্রয়াণের এক দশক। ‘নয়ন তোমারে পায় না দেখিতে/রয়েছ নয়নে নয়নে,/হূদয় তোমারে পায় না জানিতে/হূদয়ে রয়েছ গোপনে’— কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের এই কটি চরণ খুবই পছন্দ করতেন বাংলা সাহিত্যের বরপুত্র নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ। শহিদ পিতা ফয়জুর রহমানের কবরে এপিটাফে চরণ দুইটি খোদাই করেছেন তিনি।

‘লীলাবতী’ নামে হুমায়ূন আহমেদের এক কন্যা জন্ম নিয়েছিল দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের গর্ভে। সন্তানটি জন্মের সময় মারা যায়। এই মেয়ের নামে নাম রেখেছেন দীঘির। তার পাড়ে শান-বাঁধানো ঘাটের পাশে মার্বেল পাথরে লিখে রেখেছেন এপিটাফ, রবীন্দ্রনাথের লেখা এই চরণ দুইটি। কবিগুরুর কথাগুলোর মতোই তিনি আজ নেই নয়নের সম্মুখে। কিন্তু সবার অলক্ষ্যেই তিনি রয়ে গেছেন নয়নে নয়নে। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়— ‘বাসনার বশে/মন অবিরত/ধায় দশ-দিশে পাগলেরও মতো/স্থির আঁখি তুমি/মরমে শতত-জাগিছো শয়নে স্বপনে…’। মাত্র ৬৪ বছরের জীবনে হুমায়ূন আহমেদ বাংলা কথাসাহিত্যের অঙ্গনে, টেলিভিশন নাটক আর চলচ্চিত্রাঙ্গনে এমন জনপ্রিয়তায় নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন, যা বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিরল ঘটনা। তার মতো অতুলনীয় পাঠকপ্রিয় ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকারের শূন্যতা যে কখনো পূরণ হবে না— তা প্রায় নিশ্চিত করেই বলা যায়।

Shamol Bangla Ads

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলায় প্রকাশকরা যে বিপুলসংখ্যক বই প্রকাশ করেন, সব বই মিলিয়ে যা বিক্রি হতো, একা হুমায়ূন আহমেদের লেখা বই তার প্রায় সমান বিক্রি হতো। তার মহাপ্রয়াণের ১০ বছর পরও অব্যাহত রয়েছে। এখনো তার বই কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন পাঠক-সাধারণ।

মুক্তিযুদ্ধের পরের বছর ১৯৭২ সালে ‘নন্দিত নরকে’ শিরোনামে ঢাকা থেকে বের হয় একটি উপন্যাস। উপন্যাসটি বের হওয়ার সঙ্গে সঙ্গে সেটি বাঙালি মধ্যবিত্ত পাঠকদের মন জয় করে নেয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে নতুন এক ধরনের উপন্যাস বলে মনে হয়, কারণ এ ধরনের উপন্যাস তারা আগে কখনো পড়েননি। ‘নন্দিত নরকে’ বইটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমদ শরীফও বইটির প্রশংসা করে লেখেন, ‘বাংলা সাহিত্যে একজন শক্তিশালী ঔপন্যাসিকের আবির্ভাব ঘটেছে।’ হুমায়ূন আহমেদের শরীরে ২০১১ সালের সেপ্টেম্বরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। সেখানে ২০১২ সালের জুলাই মাসের ১৬ তারিখ তিনি চলে যান লাইফ সাপোর্টে। সেখান থেকেই ১০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৩ জুলাই নিউইয়র্ক থেকে দেশে ফিরিয়ে আনা হুমায়ূন আহমেদের মরদেহ। তাকে সমাহিত করা হয় তার গড়ে তোলা নন্দনকানন নুহাশ পল্লীর লিচুতলায়। সেখানেই চিরঘুমে শায়িত হয়ে আছেন প্রবাদপ্রতিম কথাশিল্পী হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের হিমু আর মিসির আলী সিরিজ এদেশে সাহিত্যে এক নতুন ধারা এবং এ দুটি কালজয়ী চরিত্র তাকে বিশেষভাবে অবিস্মরণীয় করে রাখবে। শুধু হাস্যরস আর নিছক মধ্যবিত্তের হাসি-কান্না ধরা পড়েনি তার কলমে, ধরা পড়েছে মহান মুক্তিযুদ্ধসহ বাঙালি সমাজ-জীবনের অনেক বড় ঘটনাও।

দুই শতাধিক গ্রন্থের অমর স্রষ্টা একুশে পদক ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই কুশলী কথাশিল্পী, চলচ্চিত্রকার, গীতিকার সাহিত্যের যে শাখায়ই হাত দিয়েছেন, সেখানেই রেখে গেছেন তার অসামান্য মেধার স্বাক্ষর। জাপান টেলিভিশন ‘এনএইচকে’ তাকে নিয়ে নির্মাণ করে ১৫ মিনিটের তথ্যচিত্র ‘হু ইস হু ইন এশিয়া’।

কর্মসূচি: কথাশিল্পী হুমায়ূন আহমেদ প্রয়াণ দিবস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোরআন খানি এবং ৩০০ এতিমের মধ্যে উন্নত খাবার বিতরণ। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন ও তার দুই ছেলেন নিষাদ-নিনিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বিতীয় বিয়ে করলেন এস.আই টুটুল পরবর্তী সংবাদ গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই