ads

মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ৫, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় শ্যালোইঞ্জিনচালিত ট্রলি-রিক্সা সংঘর্ষে কদর আলী (৪২) নামে এক রিক্সাচালক নিহত হয়েছে। ওই ঘটনায় ট্রলি চালক ফরিদুল হক আহত হয়েছে। ৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার বাদাগৈড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত কদর আলী উপজেলার চিথলিয়া পূর্বপাড়ার মৃত আব্দুর রহমানের পুত্র। আহত ফরিদুল মমিনাকান্দা এলাকার জুলহাস উদ্দিনের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে নকলা-ফুলপুর আঞ্চলিক মহসড়কের গৌড়দ্বার এলাকা থেকে রিক্সাচালক কদর আলীর আলী নকলা শহরে আসার সময় বাদাগৈড় এলাকায় ট্রলি পিছন দিক থেকে ধাক্কা দিলে ট্রলিচালক ও রিক্সাচালক আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে শম্ভুগঞ্জ এলাকায় রিক্সা চালক কদর আলী মারা যান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ট্রলিটি থানায় আটক আছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads