ads

বৃহস্পতিবার , ৩০ জুন ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ৩০, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাজাহান মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৩০ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার জানকিখিলা গ্রামে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ওই ঘটনা ঘটে। মৃত শাজাহান মিয়া ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শাজাহান মিয়া বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। ওইসময় বিদ্যুতের ছেড়া তার স্পর্শ করলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। ওইসময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads