ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে শেরপুর মডেল টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ।

২৯ জুন বুধবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেন কাজলের হাতে ওই সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
এ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশি’র ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. বিমল চন্দ্র সরকার ও উপ-পরিচালক (মাধ্যমিক) আবু নূর মো. আনিসুল চৌধুরী।

ওইসময় মাউশি ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালে শেরপুর শহরের তাতালপুর এলাকায় ওই কলেজটি প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেন কাজল।




