ads

বুধবার , ২৯ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কোভিড-১৯ প্রতিরোধ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৯, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ

শেরপুরে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবেলায় কোভিড-১৯ জেলা প্রতিরোধ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বুধবার সকালে জুম মিটিং অ্যাপে ভার্চুয়াল ওই সভায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, এনএসআইয়ের উপ-পরিচালক গোলাম কিবরিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সভায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা, পজিটিভ রোগীদের আইসোলেশন নিশ্চিত করা, করোনা পরীক্ষা বৃদ্ধি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং কোভিড-১৯ টিকা কার্যক্রম জোরদার করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Need Ads