ads

মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী

খবর টি পড়েছেন : ১৬১
সৌদি পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি বছর বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৪২ হাজার একজন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ১১৭টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে ওই তথ্য জানানো হয়েছে। সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।

Shamol Bangla Ads

১১৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল। সৌদি আরবে এখন পর্যন্ত ৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন।

জানা যায়, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন। সৌদি আরবে হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক পরবর্তী সংবাদ ঈদে ময়মনসিংহ বিভাগে যানমুক্ত রাখতে সংশ্লিষ্টদের মানবিক হওয়ার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads