ads

শনিবার , ২৫ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ভোগাই নদীতে নিখোঁজের ১৬ দিন পর যুবকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৯১
নালিতাবাড়ীর ভোগাই নদীতে নিখোঁজের ১৬ দিন পর যুবকের লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নদীতে নৌকা ডুবে নিখোঁজ ইব্রাহিম মিয়া (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ। ২৪ জুন শুক্রবার দুপুরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বাইরাখালী এলাকার মালিঝি নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। ইব্রাহিম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা গ্রামের মো: ইয়াকুব আলী মুন্সীর ছেলে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার দুপুরে উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রিজের নিচে একটি লাশ ভেসে আছে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল স্থানীয় আব্বাস আলীর জমিতে বন্যার পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে মৃত ব্যক্তির পরনের কাপড়, চশমা, চাবিসহ অন্যান্য আলামত দেখে আত্মীয়-স্বজনরা লাশ শনাক্ত করে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ৯ জুন সকাল ১০টার দিকে ইব্রাহিম খলিল তার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশে নকলা ও নালিতাবাড়ী থানার মধ্যবর্তী ভোগাই নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে নকলা ও নালিতাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস খোঁজাখুঁজি করেও লাশের কোনো সন্ধান পায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে আনন্দ র‍্যালি পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্যায় ৪ শতাধিক বসতঘর বিধ্বস্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads