ads

শনিবার , ২৫ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আগুনে পুড়ে মারা গেল কৃষকের ৩টি গরু

খবর টি পড়েছেন : ১৮৮
নালিতাবাড়ীতে আগুনে পুড়ে মারা গেল কৃষকের ৩টি গরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছে কৃষক আব্দুর রহিমের ৩টি গরু। ২৪ জুন শুক্রবার রাতে উপজেলার পলাশীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। প্রায় ২ লাখ টাকা মূল্যের ওই ৩টি গরু মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুর রহিম।

Shamol Bangla Ads

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার উত্তর পলাশীকুড়া গ্রামের দরিদ্র কৃষক আব্দুর রহিম শুক্রবার রাতে তার গোঁয়াল ঘরে সাত মাসের গর্ভবতী ১টি গাভী, দেড় বছর বয়সী ১টি ষাড় ও ১টি বকনা গরু বেঁধে রাখেন। ওইসময় মশার অত্যাচার থেকে রক্ষা করতে ঘরের কোনায় কয়েল জ্বালিয়ে দেন। দুর্ঘটনাবশত রাতের কোন এক সময়ে ওই কয়েল থেকে ঘরে আগুন লেগে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ভস্মিভুত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ৩টি গরু। ওই গরু ৩টির আনুমানিকমূল্য ২ লাখ টাকা হবে বলে কৃষক আব্দুর রহিম জানান।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান বলেন, কৃষক আব্দুর রহিমের ৩টি গরু আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। আবেদনপ্রাপ্তি সাপেক্ষে ওই কৃষককে যতটুকু সম্ভব ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্যার্তদের পাশে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ পরবর্তী সংবাদ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads