ads

বৃহস্পতিবার , ২৩ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৩, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ

শেরপুরে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

Shamol Bangla Ads

র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Shamol Bangla Ads

পরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads