ads

শুক্রবার , ১৭ জুন ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বজ্রপাতে যুবকের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ১৭, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বজ্রপাতে শওকত মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পৌরসভার মধ্য কায়দা মহল্লায় ওই ঘটনা ঘটে। শওকত স্থানীয় আব্দুল খালেকের পুত্র এবং এক সন্তানের জনক। তিনি উত্তর কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

Shamol Bangla Ads

নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দি‌কে বৃষ্টি শুরু হলে বাড়ির পা‌শে পুকু‌রে পা‌নি বৃ‌দ্ধি শুরু হয়। তাই শওকত আলী ও তার ছোট ভাইকে নি‌য়ে বৃষ্টির ম‌ধ্যে ওই পুকু‌রের পার মেরামতের কর‌তে থা‌কেন। ওইসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই শওকতের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মেহেদী হাসান ব‌লেন, কয়েক দিনের ব্যবধানে দুই ভাইকে হারালাম। বড় ভাইয়ের চল্লিশার বাজার সদাই ও খাঁসি কিনে রেখেছিলাম, আজ শুক্রবার অনুষ্ঠান ও মিলাদ মাহফিল করার জন‌্য সকল প্রস্তুতি শেষ করেছিলাম, এখন বজ্রপাতে এই ভাইকেও হারালাম।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশ‌ফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads