ads

বৃহস্পতিবার , ৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে আরও ৭ টাকা

খবর টি পড়েছেন : ২৬৫
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে আরও ৭ টাকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৭ টাকা বাড়ানো হয়েছে। এতে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে হলো ২০৫ টাকা। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এই দাম জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে জানানো হয়েছে, এই দফায় দাম বৃদ্ধির পর এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে সর্বোচ্চ ৯৯৭ টাকা। এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা। এর বেশি দামে তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নতুন এ দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বাজারে ২০০ থেকে ২০৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারের বিজ্ঞানমনস্ক নীতিতে দেশে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার… পরবর্তী সংবাদ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads