ads

বুধবার , ৮ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে, ঢাকায় জাঁকজমক আয়োজন

খবর টি পড়েছেন : ২৭৫
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে, ঢাকায় জাঁকজমক আয়োজন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

৩৬ ঘণ্টার জন্য ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি বুধবার (৮ জুন) সকালে আসছে বাংলাদেশে। ফলে বাংলাদেশের ফুটবল ভক্তরা সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং জমকালো ট্রফিটি প্রত্যক্ষ করার সুযোগ পেতে যাচ্ছেন। ১৯৯৮ সালের ফরাসি বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বুসহ সাত সদস্যের ফিফা প্রতিনিধি দল একটি চার্টার্ড ফ্লাইটে ফিফা আসল বিশ্বকাপ ট্রফিটি নিয়ে ঢাকায় আসছেন।

Shamol Bangla Ads

বুধবার (৮ জুন) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে বিশ্বকাপের ট্রফির আগমন ঘিরে ঢাকায় জাঁকজমকপূর্ণ নানা আয়োজনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মধ্যে থাকছে ফিফার কমার্শিয়াল পার্টনার কোকাকোলার আয়োজনে একটি কনসার্টও।

Shamol Bangla Ads

ট্রফির বাংলাদেশে আসা উপলক্ষে নানা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বুধবার সকাল ১১টার দিকে চার্টার্ড ফ্লাইটযোগে বিশ্বকাপের ট্রফি ঢাকায় আসবে। সঙ্গে থাকছেন ফিফার ৭ সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে আছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জেতা লিজেন্ডারি মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু।

বিমানবন্দরে ট্রফি বরণ করে নেবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ অন্য কর্মকর্তারা। প্রথম দিন ট্রফি নিয়ে বাফুফের তিনটি প্রোগ্রাম রয়েছে।

এদিন বিকাল ৪টায় ট্রফি নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে। রাষ্ট্রপতির বাসভবনে কার্যক্রম শেষে ট্রফি নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। এরপর রাতে ট্রফি আগমন উপলক্ষে একটি নৈশভোজের আয়োজন করেছে বাফুফে।

পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রফির সঙ্গে হোটেল রেডিসনে ছবি তোলার সুযোগ রয়েছে ফুটবল সংশ্লিষ্টদের। এ সময় ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, মিডিয়াকর্মীরা এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এরপর বিকালে ট্রফি যাবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি প্রদর্শিত হবে এবং একটি কনসার্টও অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৩ সালে বাংলাদেশে ট্রফি এসেছিল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে সেবার ট্রফি আসে। এবার ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে আবারও আসছে ট্রফিটি।

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্বকাপের এই বছরে ট্রফির আগমন দেশের আলোচিত বিষয় হবে। আমরা আশা করি ফুটবল উন্মাদনার বছরে ট্রফি ট্যুর আমাদের ফুটবলকে গতিময় করতে সহায়ক হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১০০ মিলিয়নে রিয়ালে যাচ্ছেন চুয়ামেনি পরবর্তী সংবাদ জার্মানির সাথে ড্র করলো ইংল্যান্ড