ads

বুধবার , ৮ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জার্মানির সাথে ড্র করলো ইংল্যান্ড

খবর টি পড়েছেন : ২১৩
জার্মানির সাথে ড্র করলো ইংল্যান্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ড্র করেছে জার্মানি ও ইংল্যান্ড। মঙ্গলবার দিবাগত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র করেছে ইংলিশরা। স্বাগতিকদের হয়ে গোল করেছেন জোনাস হফম্যান, সফরকারীদের হয়ে হ্যারি কেইন।

Shamol Bangla Ads

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে বিরতি থেকে ফিরে ৫০ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন জোনাস হফম্যান। তার গোলে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে স্বাগতিকরা। কিন্তু ৮৮ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। বেশ কয়েকবার ভিএআর চেক করার পরও বহাল থাকে পেনাল্টি। পেনাল্টি থেকে ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান হ্যারি কেন। জাতীয় দলের জার্সি গায়ে এটি তার ৫০তম গোল। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে মাত্র দুইজন ফুটবলার দেশের হয়ে খেলে ৫০টি গোল করার কৃতিত্ব দেখাতে পেরেছেন। তার মধ্যে হ্যারি কেন একজন। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে ‘এ-৩’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ইংলিশরা। সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে জার্মানি আছে তৃতীয় স্থানে। ৪ পয়েন্ট নিয়ে ইতালি আছে শীর্ষে। আর ৩ পয়েন্ট নিয়ে হাঙ্গোরি আছে দ্বিতীয় স্থানে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে, ঢাকায় জাঁকজমক আয়োজন পরবর্তী সংবাদ বাবর আযমের নতুন ইতিহাস