ads

মঙ্গলবার , ৭ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০০ মিলিয়নে রিয়ালে যাচ্ছেন চুয়ামেনি

খবর টি পড়েছেন : ২০৩
১০০ মিলিয়নে রিয়ালে যাচ্ছেন চুয়ামেনি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রিয়াল মাদ্রিদের পথে থাকা কিলিয়ান এমবাপ্পেকে দখলে রাখতে সক্ষম হয়েছে পিএসজি। এরপর প্যারিসের ক্লাবটি ফ্রান্স ফরোয়ার্ডকে লেলিয়ে দেয় তরুণ মোনাকো মিডফিল্ডার অরেলিন চুয়ামেনিকে ‘ছিনতাই’ করার জন্য। কিন্তু এমবাপ্পে ব্যর্থ হয়েছেন। মোটা অঙ্কে রিয়াল মাদ্রিদ দলে ভেড়াচ্ছে ২২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

Shamol Bangla Ads

সংবাদ মাধ্যম অ্যাথলেটিক দাবি করেছে, চুয়ামেনিকে ফ্রান্স ক্লাব মোনাকো থেকে ৮০ মিলিয়ন ইউরোতে কিনতে রাজী হয়েছে লস ব্লাঙ্কোসরা। তবে সব মিলিয়ে চুক্তি সম্পন্ন করতে খরচ পড়ে যাবে ১০০ মিলিয়ন ইউরো। ফি, এড অন্স বাবদ লাগবে আরও ২০ মিলিয়ন ইউরো।

চুয়ামেনি রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে সম্মত হয়েছেন। তার সঙ্গে দ্রুতই লস ব্লাঙ্কোসরা চুক্তির অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবে। ফুটবলের দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানিও দাবি করেছেন, লুকা মডরিচের সঙ্গে চুক্তি নবায়নের পর এবং চুয়ামেনির মেডিকেল সম্পন্ন হওয়ার পরে চুক্তির ঘোষণা দেবে রিয়াল।

Shamol Bangla Ads

ফ্রান্সের তরুণ এই মিডফিল্ডারকে কিনতে জোর চেষ্টা চালিয়েছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। মিস্টার ক্লপ ফোনে মোনাকো মিডফিল্ডারের সঙ্গে কথাও বলেছেন। পিএসজি তাকে আকর্ষণীয় বেতনের প্রস্তাব করেছিল। কিন্তু চুয়ামেনি ওসব পাত্তা দেননি। তিনি হৃদয়ের ডাক শুনেছেন, স্বপ্ন পূরণে রিয়ালে যোগ দিতে রাজি হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি আজ পরবর্তী সংবাদ বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে, ঢাকায় জাঁকজমক আয়োজন