ads

মঙ্গলবার , ৭ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীতাকুণ্ড পরিদর্শনে গেলেন আইজিপি

খবর টি পড়েছেন : ১৯৪
সীতাকুণ্ড পরিদর্শনে গেলেন আইজিপি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ৭ জুন মঙ্গলবার সকাল ১১টায় বিমানে করে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

Shamol Bangla Ads

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বলেন, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আইজিপি। সেখানে ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালের চিকিৎসারতদের তিনি দেখতে যাবেন।

উল্লেখ্য, গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত হয়েছেন ৪১ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঐতিহাসিক ৬ দফা দিবস আজ পরবর্তী সংবাদ বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads