ads

মঙ্গলবার , ৭ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনশুমারি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৪
জনশুমারি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জনশুমারি ও গৃহগণনায় জনগণ যাতে সক্রিয় অংশ নিয়ে সঠিক তথ্য দেয় সে জন্য সংসদ সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এদিকে তিনি জানান, শুমারি শুরু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

Shamol Bangla Ads

আজ সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধির এক বিবৃতিতে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশের সাধারণ জনগণকে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা ও সব সংসদ সদস্যর সার্বিক সহায়তা চেয়ে উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করার কথা জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘এই মহান সংসদে আমি পুনরায় আমার এই সহযোগিতার আবেদন পুনর্ব্যক্ত করছি।’

দেশের সব মানুষের আর্থসামাজিক তথ্য সংগ্রহে সারা দেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাত দিন একযোগে জনশুমারি ও গৃহগণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

Shamol Bangla Ads

মন্ত্রী জানান, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ৭ জুন রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনী খাম-সংবলিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন। এ ছাড়া, বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।’ বিবৃতিতে শুমারি নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী পরবর্তী সংবাদ রপ্তানি বন্ধ হলে আমও যাবে, ছালাও যাবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads