ads

মঙ্গলবার , ৭ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারও গাফিলতির প্রমাণ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৪
কারও গাফিলতির প্রমাণ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দুর্ঘটনায় যাদেরই গাফিলতি পাওয়া যাবে, শাস্তি তাদের পেতেই হবে। তদন্তের ফলাফল পাওয়ার পরে আমরা সেটি নির্ধারণ করব।’
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইটা উচ্চপর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কারও গাফিলতি ছিল কি না কিংবা নাশকতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়েছে কি না—এর সবগুলোই তদন্তের আগে আমরা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না এটাও আমি বিশ্বাস করি।’

আসাদুজ্জামান খান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যে অকুতোভয় সৈনিক, তারা সব সময় এটার প্রমাণ দিয়েছেন। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তাঁরা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তাঁরা যথাযথ প্রচেষ্টা নিয়েছিলেন। দুর্ভাগ্য, এতে তারা ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

Shamol Bangla Ads

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে নমনীয় হবেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনো রকমভাবে নাশকতা করে থাকেন, এর শাস্তি তাকে পেতেই হবে। তারপরে আমরা সেটি নির্ধারণ করব।’

এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজায় অংশ নেন মন্ত্রীসহ অন্যরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রপ্তানি বন্ধ হলে আমও যাবে, ছালাও যাবে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ‘চালের অবৈধ মজুতদারি রোধে অভিযান অব্যাহত থাকবে’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads