ads

শনিবার , ৪ জুন ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ৪, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে এরশাদ মিয়া (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুন শনিবার ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মধ্য রানীশিমুল গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত এরশাদ মিয়া ওই গ্রামের সামিউল হকের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, কয়েকদিন থেকে এরশাদ ও তার বড় ভাই জিয়াউল হকের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জের শুক্রবার দিবাগত রাতে কথা কাটাকাটি হয়। সে ওই রাতের কোন এক সময়ে ঘরের পাশে এক গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। ভোর রাতে পরিবারের লোকজন তাকে গাছের ডালে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের মা শান্তি খাতুন জানান, ওদের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে অভিমান করে এরশাদ আলী সবার অজান্তে গলায় রশি বেঁধে গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads