ads

বুধবার , ১ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ

শেরপুরে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জেলা খাদ্য বিভাগ ও জেলা প্রশাসন। ১ জুন বুধবার বিকেল পাঁচটায় শহরের নয়ানীবাজার এলাকায় চালের পাইকারি দোকানে এ অভিযান চালানো হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে খাদ্য বিভাগের লাইসেন্স না থাকায় নয়ানীবাজারের বৃষ্টি চাল ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ। এ সময় অন্যান্য চালের দোকানকে চাল মজুত না করতে সতর্ক করা হয়।

অভিযানকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজিউর রহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, সদর এলএসডি-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. মিজানুর রহমান, খাদ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজিউর রহমান শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, আজ থেকে জেলার চালের বাজারে অভিযান শুরু হলো। জনস্বার্থে ও চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলবে।

Need Ads