ads

মঙ্গলবার , ৩১ মে ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ৩১, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

‘তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ মে মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. আসমাউল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার এএসএম মহসিন প্রমুখ।

এর আগে একটি র‌্যালি সিভিল সার্জন অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় জেলা সিভিল সার্জন অফিস ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Need Ads