শেরপুরে কোভিড-১৯ প্রতিরোধকল্পে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে রবিবার দুপুরে শহরের একটি হোটেলের মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফের সহযোগিতায় দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজিত ওই অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী খাইরুল বাশার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাংবাদিক জি এম আজফার বাবুল, মুগনিউর রহমান মনি, আব্দুর রফিক মজিদ, নারী উন্নয়ন কমিটির সভানেত্রী আইরিন পারভীন, রেডক্রিসেন্ট শেরপুর ইউনিটের যুব প্রধান ইউসুফ আলী রবিন প্রমুখ।

অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৫ জন স্বেচ্ছাব্রতীসহ বিভিন্ন পেশাজীবীদের মোট ৪০জন অংশ গ্রহণ করেন।




