শেরপুরের নকলায় হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শনিবার সকালে পৌরসভার বাদাগৈড় মহল্লায় মুন্সিবাড়িতে হামদর্দ নকলা শাখা এ ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন হামদর্দ নকলা শাখার সহকারি মেডিকেল অফিসার হাকিম সানজিদা ইয়াসমিন। এসময় শাখা ব্যবস্থাপক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক দরিদ্র ও অসহায় রোগীর বিনামূলে রক্তচাপ ও ওজন মাপাসহ প্রেসক্রিপশন প্রদান এবং হামদর্দ ঔষধের সংক্ষিপ্ত পরিচিতি ও মূল্য তালিকা বই বিতরণ করা হয়।









