ads

সোমবার , ২৩ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আহত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৩, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শওকত হোসেন সলিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও মোটরসাইকেলের চালক উজ্জল মিয়া (২৪) গুরুতর আহত হয়েছে। ২৩ মে সোমবার রাতে শেরপুর-জামালপুর সড়কের সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া ব্যাঙের মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সলিম পার্শ¦বর্তী কামারেরচর ইউনিয়নের ডোবারচর এলাকার মৃত জিয়াউল হকের ছেলে এবং ডোবারচর বাজারের ওয়ালটন শো-রুমের স্বত্বাধিকারী ছিলেন।

Shamol Bangla Ads

আর উজ্জল একই এলাকার রহমত আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়।

জানা যায়, সোমবার রাত পৌণে ৮টার দিকে জামালপুর জেলা সদর থেকে মোটর সাইকেলে ফিরছিলেন ব্যবসায়ী সলিম ও তার সঙ্গী উজ্জল। ওইসময় উজ্জল গাড়ি চালাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া ব্যাঙের মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ব্যবসায়ী সলিম। আর গুরুতর আহত হন উজ্জল।

Shamol Bangla Ads

অন্যদিকে দুর্ঘটনার পরপরই দ্রুত সটকে পড়ে ঘাতক ট্রাকটি। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত উজ্জলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় ও পুলিশে খবর দেয়। থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম ও এসআই রুবেল মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহত সলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী মিয়া সোমবার রাতে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ওই দুর্ঘটনায় নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে সটকে পড়ায় তা আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Need Ads