শেরপুরের নকলায় কায়দা বালিকা দাখিল মাদরাসার নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই ভবনের উদ্বোধন করেন মেয়র হাফিজুর রহমান লিটন।

কায়দা বালিকা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
ওইসময় অত্র মাদরাসার সুপার, শিক্ষক, শিক্ষার্থী, ঠিকাধারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শেষে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




