ads

বৃহস্পতিবার , ১৯ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গত ২ বছরে সড়কে ১৬৭৪ জন শিশু নিহত

খবর টি পড়েছেন : ৩১৩
গত ২ বছরে সড়কে ১৬৭৪ জন শিশু নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০২০ থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের প্রতিবেদনে’ ওই তথ্য জানা যায়।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়, এই সময়ে বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ৩৩১ শিশু নিহত হয়েছে, যা মোট নিহতের ১৯.৭৭ শতাংশ। রাস্তা পারাপার ও রাস্তা ধরে হাঁটার সময় যানবাহনের চাপায়/ধাক্কায় নিহত হয়েছে ১০২৭ শিশু, যা মোট নিহতের ৬১.৩৫ শতাংশ। ট্রাক, পিকআপ, ট্রাক্টর, ড্রাম ট্রাক ইত্যাদি পণ্যবাহী যানবাহনের চালক ও সহকারী হিসেবে নিহত হয়েছে ৪৮ শিশু, অর্থাৎ ২.৮৬ শতাংশ এবং মোটরসাইকেল চালক ও আরোহী হিসেবে নিহত হয়েছে ২৬৮ শিশু, অর্থাৎ ১৬ শতাংশ।

যাত্রী হিসেবে শিশু নিহতের যানবাহনভিত্তিক চিত্রে দেখা যায়, বাস যাত্রী হিসেবে নিহত হয়েছে ৭২ শিশু; প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স যাত্রী হিসেবে ২৫ শিশু; থ্রি-হুইলারের (সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি) যাত্রী হিসেবে ১৮৩ শিশু; স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন, ভটভটি, মাহিন্দ্র, টমটম ইত্যাদি) যাত্রী হিসেবে ৫১ শিশু নিহত হয়েছে।

Shamol Bangla Ads

বিভিন্ন যানবাহনের চাপা/ধাক্কায় শিশু নিহতের ঘটনা পর্যবেক্ষণে দেখা গেছে, পণ্যবাহী যানবাহনের (ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ড্রামট্রাক, ট্রাক্টর, ট্রলি ইত্যাদি) চাপায়/ধাক্কায় নিহত হয়েছে ২৫৮ শিশু; বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের চাপায়/ধাক্কায় নিহত হয়েছে ১৪৩ শিশু; থ্রি-হুইলারের (সিএনজি, অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি) চাপায়/ধাক্কায় নিহত হয়েছে ৩২১ শিশু; স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন, ভটভটি, মাহিন্দ্র, টমটম ইত্যাদি) চাপায়/ধাক্কায় নিহত হয়েছে ২০৮ শিশু এবং বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে ৯৭ শিশু।

দুর্ঘটনায় শিশু নিহত হওয়া সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে নিহত হয়েছে ২৮৭ শিশু; আঞ্চলিক সড়কে নিহত হয়েছে ৩২৮ শিশু; গ্রামীণ সড়কে নিহত হয়েছে ৮৮৯ শিশু; শহরের সড়কে নিহত হয়েছে ১৪৭ শিশু এবং অন্যান্য স্থানে নিহত হয়েছে ২৩ শিশু।

সড়ক দুর্ঘটনায় নিহত শিশুদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১ মাস থেকে ৫ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৩৩৭ জন; ৬ বছর থেকে ১২ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৭৫৪ জন এবং ১৩ বছর থেকে ১৮ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৫৮৩ জন।

সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশুবান্ধব না হওয়া; সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব; পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের পরামর্শ ও প্রশিক্ষণ না দেওয়া; অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো; দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট এবং আহত শিশুদের চিকিৎসায় পরিবারের আর্থিক অসচ্ছলতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী আর নেই পরবর্তী সংবাদ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads