ads

মঙ্গলবার , ১৭ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর টোল চূড়ান্ত করে গেজেট প্রকাশ

খবর টি পড়েছেন : ৩২৯
পদ্মা সেতুর টোল চূড়ান্ত করে গেজেট প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পদ্মা সেতুতে যানবাহন পারাপারের জন্য টোল নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পদ্মা সেতুর জন্য টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে পদ্মা বহুমুখী সেতুতে যানবাহন পারাপারের জন্য যে টোল হার নির্ধারণ করা হয়েছে তা হলো— মোটরসাইকেলে টোল দিতে হবে ১০০ টাকা, কার-জিপ ৭৫০ টাকা, পিকআপ/লাক্সারি জিপ ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা, ছোট বাস ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস ২ হাজার টাকা, বড় বাসে ২ হাজার ৪০০ টাকা, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক ৩ এক্সেল পর্যন্ত ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলারের ৪ এক্সেল ৬ হাজার টাকা।

এর আগে সেতু বিভাগ থেকে পদ্মা সেতুর খসড়া টোল প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদনের পর আজ প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হলো। জনস্বার্থে এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আগামী জুনের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা উদ্বোধনের সামারি পাঠাবো। তিনি জুন মাসে যে দিন সময় দিবেন সেই দিন পদ্মা সেতুর উদ্বোধন করা হবে।’
পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির প্রতিবেদনের তথ্য বলছে, ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতুর প্রায় ৯৮ ভাগ কাজ শেষ। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ এবং নদী শাসনের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ। মূল সেতুর কার্পেটিং কাজ শেষ। এ ছাড়া সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ পুরোপুরি শেষ হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানুষ চায় পদ্মাসেতু শেখ হাসিনার নামে হোক: ওবায়দুল… পরবর্তী সংবাদ আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads