ads

মঙ্গলবার , ১৭ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান তপন কুমার

খবর টি পড়েছেন : ৪৫৪
ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান তপন কুমার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকারকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১৬ মে সোমবার দুপুরে ওিই প্রজ্ঞাপন জারি করা হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান হিসেবে অধ্যাপক তপন কুমার সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিতে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে।

জানা যায়, অধ্যাপক তপন কুমার সরকার প্রায় ১০ বছর ধরে ঢাকা শিক্ষা বোর্ডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি এ শিক্ষা বোর্ডের সচিব ছিলেন। দুই মাস ধরে ঢাকা বোর্ডের চেয়ারম্যান না থাকায় তিনি ওই পদে চলতি দায়িত্ব পালন করছিলেন। এখন তাকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, তপন কুমার সরকার বিসিএস শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘ সময় সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। এরপর ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কিছু দিন দায়িত্ব পালন করেন। পরে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ পরবর্তী সংবাদ টাকা খরচের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads