ads

সোমবার , ১৬ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২২৬
এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এসডিজি বাস্তবায়নে আমরা নীতি সহায়তা এবং অর্থের যোগান অব্যাহত রাখবো, তবে অর্থের সর্বোত্তম ব্যবহার এবং অপচয়রোধ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’ ১৬ মে সোমবার এসডিজি’র বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ওইসব বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি-আমরা সকলে মিলে এক সঙ্গে কাজ করলে ২০৩০ এর আগেই আমরা নির্ধারিত লক্ষ্য অর্জনে এবং ২০৪১ সালের পূর্বেই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমর্থ হব।’ তিনি বলেন, ‘এসডিজি একটি বৈশ্বিক উন্নয়ন ধারণা হলেও বাংলাদেশের উন্নয়নের পথ পরিক্রমার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এসডিজি প্রণয়নের প্রক্রিয়ার শুরু থেকেই বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমাদের দেশের সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে ২০১৩ সালে আমরা জাতিসংঘের নিকট মোট ১১টি অভীষ্টের প্রস্তাব করেছিলাম। এর মধ্যে ১০টি অভীষ্টই জাতিসংঘ হুবহু অনুসরণ করে, অবশিষ্ট অভীষ্টটিও অন্যান্য লক্ষ্যমাত্রার মধ্যে অন্তর্ভুক্ত হয়। ফলে এসডিজি প্রণয়নকাল হতেই বাংলাদেশের বিভিন্ন নীতি-কৌশল এসডিজির আদলে প্রণয়ন করা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজি বাস্তবায়নে ইতোমধ্যে লিড/কো-লিড ও অ্যাসোসিয়েট মন্ত্রণালয়/বিভাগ চিহ্নিত করা হয়েছে। এসডিজি বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য কী পরিমাণ তথ্য-উপাত্ত রয়েছে ও নতুন কী তথ্য প্রয়োজন তার স্টাডি করা হয়েছে। এসডিজি বাস্তবায়নে কী পরিমাণ অর্থ ও সম্পদের প্রয়োজন তাও চিহ্নিত করা হয়েছে। সকল মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক এসডিজি বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘এসডিজি বাস্তবায়নের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক-এর পদ সৃজন করা হয়েছে। তার নেতৃত্বে সংশ্লিষ্ট সচিবগণকে নিয়ে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এসডিজি বাস্তবায়নে কার্যকর সক্ষমতা অর্জনে মন্ত্রণালয়-ভিত্তিক কার্যক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ‘টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা আমাদের সকল মধ্য ও দীর্ঘ-মেয়াদী পরিকল্পনা দলিল এসডিজি লক্ষ্যমাত্রাকে বিবেচনায় নিয়ে প্রণয়ন করেছি। সর্বশেষ গৃহীত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি লক্ষ্যমাত্রাকে পরিপূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।’

পরে প্রধানমন্ত্রী ‘এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা সম্মেলন ২০২২’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এক সপ্তাহের ব্যবধানে টাকার মান কমেছে ৮০ পয়সা পরবর্তী সংবাদ ব্রহ্মপুত্র নদ ২০০ মিটার প্রশস্ত করে পরিকল্পিতভাবে খননসহ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads