ads

মঙ্গলবার , ১০ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২৪৯
নালিতাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে ছবিতন নেছা (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১০ মে মঙ্গলবার ভোররাতে উপজেলার নন্নী ইউনিয়নের বাইগরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। তিনি স্থানীয় আব্দুস সাত্তারের স্ত্রী।

Shamol Bangla Ads

নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী জানান, নিহত ছবিতন নেছা দীর্ঘদিন যাবত মানসিক রোগী ও ভারসাম্যহীন ছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরে স্বজনরা খোঁজ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহত ছবিতনের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Shamol Bangla Ads

এছাড়া বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-চন্দ্রকোনা-ময়মনসিংহ মহাসড়কসহ ১১ প্রকল্প একনেকে অনুমোদন পরবর্তী সংবাদ শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন হুইপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads