ads

শনিবার , ৭ মে ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক গুণী কবি সম্মাননা প্রদান

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ৭, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক গুণী কবি সম্মাননা-২০২২ প্রদান অনুষ্ঠিত হয়েছে। ‌’নিছক আত্মা প্রকাশই সাহিত্য নয়-অবিন্যস্ত শব্দ কবিতা নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ মে শুক্রবার বিকেলে মহারশি সাহিত্য পরিষদ ঝিনাইগাতী’র উদ্যোগে স্থানীয় মিল মালিক সমিতির হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাকৃতজ কবি শামীম রুমি টিটন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে কবি সংঘ বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক তালাত মাহমুদ বিশেষ অতিথি ও মহারশি সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

মহারশি সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কবি জামাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক রফিক মজিদ, কবি আতিক হেলাল, সাংবাদিক ইমরান হাসান রাব্বী, কবি মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শামছুল হক শামীম।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও বাইবেল পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের ফুল দিয়ে বরণ ও গুণী কবিদের উত্তরীয় প্রদান, কবিতা আবৃত্তিসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads