ads

সোমবার , ২ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৭ গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আগাম ঈদুল ফিতর পালিত হয়েছে। ২ মে সোমবার ওইসব গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামগুলো হলো শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

Shamol Bangla Ads

সোমবার সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ওইসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে দুই’শ থেকে তিনশতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।

জানা যায়, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালন করে থাকে। মুসুল্লীদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

Shamol Bangla Ads

এদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়ায় আফগানিস্তানের সাথে মিল রেখে গতকাল রবিবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Need Ads