ads

সোমবার , ২ মে ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অস্ত্রসহ আদিবাসী যুবক গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২, ২০২২ ৩:০২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্রসহ নির্মল সাংমা (২৮) নামের এক আদিবাসী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ১ মে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নির্মল ওই গ্রামেরই মাইকেল মারাকের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মাইকেল মারাকের বাড়ির উত্তর পার্শ্বে লিচু বাগানে অভিযান চালিয়ে নির্মল সাংমাকে গ্রেফতার করা হয়।

ওইসময় র‌্যাব তার কাছ থেকে ১টি দেশীয় পাইপ গান, ১টি দেশীয় কাটা রাইফেল, ৩ রাউন্ড কার্তুজ ও ৩ টি ককটেল উদ্ধার করে। ওই ঘটনায় নির্মলকে আসামী করে অস্ত্র আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেছে র‌্যাব।

Shamol Bangla Ads

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূইয়া বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব। গ্রেফতারকৃত নির্মলকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads