ads

সোমবার , ২ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

খবর টি পড়েছেন : ১৬৭
চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজ সোমবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এবং পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান।

Shamol Bangla Ads

এর আগে, গত কাল রবিবার বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী মঙ্গলবারই উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর।

রবিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একদিন আগে অর্থাৎ গত রোববার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে আজ। তবে, ব্যতিক্রম ছিল আফগানিস্তান। দেশটিতে গত শনিবার চাঁদ দেখা দেওয়ায় সেখানে রমজান মাস শেষ হয় ২৯ দিনে। এবং সেই অনুসারে দেশটিতে গত রোববার ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা পরবর্তী সংবাদ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : নিহত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads