ads

রবিবার , ১ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাকের পার্টির ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ

হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের ওফাত দিবস উপলক্ষ্যে শেরপুরে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল শনিবার রাতে সদর উপজেলার পাকুরিয়া এলাকার জাকের মঞ্জিলে অনুষ্ঠিত ওই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো শান্তিকামী মানুষ অংশ নেন।

Shamol Bangla Ads

সম্মেলনে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, ভারপ্রাপ্ত মহাসচিব মো. শামীম হায়দারসহ পার্টির অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্বমানবতার কল্যাণ কামনায মোনাজাত করা হয়।

Shamol Bangla Ads

দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রেস সেক্রেচারী মো. শামীম হায়দার জানান, ২০০১ সালের ১ মে বাংলা ১৮ বৈশাখ বিশ্ব ওলী খাজা ফরিদপুরী (রঃ) ওফাত নেন। এ উপলক্ষে আয়োজিত ইসলামী সম্মেলনে বাদ মাগরিব থেকে অনুষ্ঠানমালা শুরু হয়। এ অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন প্রান্ত থেকে লাখো শান্তিকামী মানুষ ছুটে আসেন বিশ্ব ওলীর জন্মভূমিতে।

Need Ads