ads

শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বীর মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাদের সংবর্ধনা দিলো শেরপুর পৌরসভা

শেরপুরে এবার জেলায় বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪ জন পিতা-মাতাকে সংবর্ধনা দিয়েছে শেরপুর পৌরসভা। ৩০ এপ্রিল শনিবার সকালে পৌর পরিষদ কার্যালয়ে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে ৪ জন পিতা ও ২০ জন মাতার হাতে ফুলেল শুভেচ্ছাসহ ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গী, সেমাই, চিনি, চাল ও অন্যান্য সামগ্রী তুলে দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম ও শ্রীবরদী উপজেলার সাবেক কমান্ডার আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, সরকারি উদ্যোগসহ নানাভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত ও মূল্যায়ন করা হলেও তাদের বৃদ্ধ পিতা-মাতাদের এতো দিন কেউই মূল্যায়নের কথা ভাবেনি। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত বীর মুক্তিযোদ্ধাদের জীবিত পিতা-মাতাদেরকে সংবর্ধনা দেয়া হলে আমি সিদ্ধান্ত নেই পৌরসভার পক্ষ থেকে ওইসব বীর মাতা-পিতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবো। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু বলেন, পৌর মেয়র আজকের এ ঈদ উপহার দেয়ায় আমরা বেশ আনন্দিত। তার এ শুভেচ্ছা ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে- এটাও আমরা আশা করছি।

Need Ads